দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে থমকে গেল এক বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়ের গল্প। স্পেনের কাছে ১-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল।
সেই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে ক্রিস্টিয়ানো রোনালদোর যাত্রাও শেষ হয়ে গেল কি না, সেটাই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় প্রশ্ন। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর যোগ করা সময়ে বদলি নেমে স্পেনকে জয়সূচক গোল এনে দেন মিকেল মেরিনো।
সেই এক গোলেই ভেঙে যায় পর্তুগালের বিশ্বকাপ স্বপ্ন। স্পেন নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট। ম্যাচের আগে রোনালদো জানিয়েছিলেন, এটাই হবে তার শেষ বিশ্বকাপ। তাই স্পেনের বিপক্ষে লড়াইটিকে ঘিরে ছিল বাড়তি আবেগ।
পর্তুগালের জার্সিতে এটি ছিল তার ২৩৩তম ম্যাচ। স্পেনের বিপক্ষে তার স্মৃতিও ছিল রঙিন। ২০১৮ বিশ্বকাপে অবিস্মরণীয় হ্যাটট্রিকসহ মোট চারটি গোল করেছিলেন তিনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোনালদো স্পেনকে ফেভারিট বললেও নিজের দলের ওপর আস্থা রেখেছিলেন। তিনি বলেছিলেন, কাগজে-কলমে স্পেন এগিয়ে থাকলেও নকআউট ম্যাচে ছোট ছোট মুহূর্তই পার্থক্য গড়ে দেয়। তার বিশ্বাস ছিল জয় পাবে পর্তুগাল। কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন গল্প লিখেছে।
৪১ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারে ট্রফির অভাব নেই। ক্লাব ও জাতীয় দলের হয়ে জিতেছেন অসংখ্য শিরোপা, ইউরো চ্যাম্পিয়নও হয়েছেন। কিন্তু বিশ্বকাপ ট্রফিটাই থেকে গেল অধরা। শেষ বিশ্বকাপেও সেই স্বপ্ন পূরণ হলো না।
এখন প্রশ্ন, এটাই কি রোনালদোর বিশ্বকাপ অধ্যায়ের শেষ পাতা? তার নিজের ঘোষণার পর স্পেনের কাছে এই বিদায়ই ইঙ্গিত দিচ্ছে, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকার বিশ্বকাপ যাত্রা সম্ভবত এখানেই শেষ।
কেএম